নলছিটি বাংলাদেশের ঝালকাঠি জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। অবস্থান ও আয়তন নলছিটি উপজেলা ২১.৫৩° হতে ২৩.০৪° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৫০° হতে ৯১.৫০° পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এর পশ্চিমে ঝালকাঠি সদর উপজেলা ও রাজাপুর উপজেলা, উত্তরে সুগন্ধা নদী, ঝালকাঠি সদর উপজেলা ও বরিশাল সদর উপজেলা; পূর্বে বাকেরগঞ্জ উপজেলা ও পায়রা নদী এবং দক্ষিণে বাকেরগঞ্জ উপজেলা অবস্থিত। […]
