About Nalchity

অবস্থান ও আয়তন

নলছিটি উপজেলা ২১.৫৩° হতে ২৩.০৪° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৫০° হতে ৯১.৫০° পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এর পশ্চিমে ঝালকাঠি সদর উপজেলারাজাপুর উপজেলা, উত্তরে সুগন্ধা নদী, ঝালকাঠি সদর উপজেলাবরিশাল সদর উপজেলা; পূর্বে বাকেরগঞ্জ উপজেলা ও পায়রা নদী এবং দক্ষিণে বাকেরগঞ্জ উপজেলা অবস্থিত। ঝালকাঠি জেলা সদর হতে এটি ১২ কিলোমিটার পূর্বে অবস্থিত।

ইতিহাস

১৯২৪ সালে স্থাপিত থানাটি ১৯৮৩ সালে উপজেলাতে রুপান্তর হয়।

নামকরণ

নলখাগড়া নামক গাছ হতে বর্তমান নলছিটির নামকরণ হয়েছে। ১৭৮৭ সালে রাজা রাজভল্লব এর দৌহিত্র মিঃ পিতাম্বর সেন শাহাজাদপুর পরগণার সুগন্ধা নদীর তীরে এসে নলখাগড়ার জঙ্গল পরিষ্কার করে একটি বন্দর তৈরী করেন। কালের স্রোত ধারায় সেই নলখাগড়ার নাম হতে বর্তমান নলছিটি নাম ধারণ করেছে। সে সময় নলছিটি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী কেন্দ্র হিসাবে গড়ে উঠে। বিভিন্ন দেশ তথা চীন, বার্মা ও ইউরোপের বিভিন্ন দেশ হতে ব্যবসায়ীরা নৌকা যোগে এখানে আসত ব্যবসার উদ্দেশ্যে। ১৯৮৩ সালে বর্তমান উপজেলায় রূপান্তর লাভ করে।

মুক্তিযুদ্ধে নলছিটি

প্রশাসনিক এলাকাসমূহ

নলছিটি উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। দপদপিয়া ইউনিয়নের কিছু অংশের প্রশাসনিক কার্যক্রম বরিশাল জেলার বন্দর থানার আওতাধীন এবং দপদপিয়া থানার বাকি অংশসহ সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম নলছিটি থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নলছিটি উপজেলার মোট জনসংখ্যা ১,৯৩,৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ৯২,১৩১ জন এবং মহিলা ১,০১,৪২৫ জন। মোট পরিবার ৪৩,০৬৬টি।[২]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নলছিটি উপজেলার সাক্ষরতার হার ৬৭.২%।[